রাণীনগরে দুই হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান

নওগাঁর রাণীনগর উপজেলায় ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির প্রথম দিনে দুই হাজার শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছেন। 

রোববার (৯ জানুয়ারি) সকাল থেকে ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ হলরুমে টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের আসতে দেখা যায়। 

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ টিকাদান কর্মসূচিতে উপজেলার ছয়টি স্কুল-মাদ্রাসার দুই হাজার শিক্ষার্থী ফাইজারের প্রথম ডোজ টিকা পেয়েছেন। 

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান জানান, উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৩৮ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী রয়েছে। ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির প্রথম দিন রোববার ছয়টি বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীরা ফাইজারের প্রথম ডোজ টিকা পেয়েছেন। 

আরও পড়ুন: দেশের ৮০ ভাগ মানুষকে করোনা টিকা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আগামী ১৫ জানুয়ারির মধ্যে উপজেলার বাকি শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন এ স্বাস্থ্য কর্মকর্তা। 


একাত্তর/আরবিএস