পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল পয়েন্টে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সোহেল সিকদারকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।
সোমবার (১৭ জানুয়ারি) ভোররাত তিনটায় সেতুর চেকপোস্টে টহল পুলিশ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তার বাড়ি বাউফলের বগা ইউনিয়নের বামনিকাঠিতে হলেও সে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: হারিয়ে যেতে বসা শিল্প মহিষের শিংয়ের অলঙ্কার
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জানান, এসআই রাজিব হোসেনসহ দুমকি থানার একটি দল পায়রা ব্রিজ টোল প্লাজার উত্তর পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট দায়িত্ব পালন করছিলেন।
ভোররাত তিনটার দিকে মাদক কারবারি সোহেল আহম্মদ সিকদারকে তল্লাশি করার সময় তার হেফাজতে থাকা ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
একাত্তর/এসজে