হারিয়ে যেতে বসা শিল্প মহিষের শিংয়ের অলঙ্কার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০১:৪৭ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একটি প্রাচীন গ্রামের নাম নন্দেজশ্বর কারবারি পাড়া। এখানে প্রায় ৫০ বছর ধরে পারিবারিক পরম্পরায় হাতির দাঁত থেকে নারীদের হাতের বালা, কানের দুল, আংটি, নেকলেসসহ নানা ধরনের অলংকার বানিয়ে আসছে বেশ কয়েকটি পরিবার। 

তবে কালের বিবর্তনে হাতি এখন হয়ে গেছে দুর্লভ প্রাণী। হাতির দাঁত দুষ্প্রাপ্য হয়ে পড়ায় তাই এখন মহিষের শিং দিয়েই এই প্রাচীন হস্তশিল্পকে বাঁচিয়ে রেখেছেন এই গ্রামের গুটিকয়েক বাসিন্দা। 

তবে পর্যাপ্ত চাহিদা ও সরবরাহের ব্যবস্থা না থাকায় এই অলঙ্কারগুলো বাজারে গিয়ে বিক্রি করা হয় না। অর্ডারের ভিত্তিতে বানিয়ে প্রতি জোড়া বালা এক হাজার থেকে ১২শ' টাকায় বিক্রি করা হয়। আর প্রতিটি আংটি ও প্রতি জোড়া কানের দুলের দাম গড়ে তিনশ' থেকে চারশ' টাকা। 

image


প্রবীণ শিল্পী পূর্ণ বিকাশ চাকমা প্রায় ৪০ বছর ধরে এই শিল্পের সাথে যুক্ত আছেন। তিনি জানান, মূলত বাবা ও দাদুর কাছ থেকেই হাতির দাঁত দিয়ে অলঙ্কার বানানো শিখেছেন তিনি। 

আরও পড়ুন: সুচিত্রা সেনের প্রয়াণদিবসে বাড়ি সংস্কারের দাবি

ছেলে পিন্টু চাকমাও তার কাছ থেকে এই কাজ শিখেছেন। একটি বেসরকারি সংস্থায় কাজ করলেও ছুটির সময় বাবাকে এই কাজে সাহায্য করেন তিনি। 

একই পাড়ার রিপন জ্যোতি চাকমা, দিপ্তীলিকা চাকমা ও মিসেল চাকমা এই অলঙ্কার বানিয়ে সংসার চালান। বর্তমানে পাড়ার ছয়টি পরিবার এই শিল্পের সাথে যুক্ত।

হারিয়ে যেতে বসা এই হস্তশিল্পের শিল্পীদের সহায়তার আহবান জানিয়েছেন স্থানীয়রা। দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মো. কাশেম বলেন, মহিষের শিং থেকে অলঙ্কার তৈরি একটি ব্যতিক্রমী শিল্প। এর কারিগররা সহযোগিতা চাইলে তাদেরকে উপজেলা পরিষদ থেকে সহায়তা করা হবে। 


একাত্তর/এসজে

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর