খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা উপজেলার বুদংপাড়া নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে দুইজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সিমেন্টবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাহাড়ে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত এক, আহত তিন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে ট্রাকের বডি কেটে তাদের উদ্ধার করে।
ট্রাকের চালকসহ গুরুতর আহত আরো দুইজনকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
একাত্তর/এসজে