নওগাঁয় সাত পর্নো সরবরাহকারী আটক

নওগাঁর বদলগাছীতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী সাতজনকে আটক করেছে র‌্যাব। 

বুধবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় বদলগাছী হাটখোলা বাজার পুরাতন ব্রিজ রোড জজ মার্কেট থেকে তাদেরকে আটক করা হয়। 

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটককৃতরা হলেন, উপজেলার জগন্নাথপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে আনিছুর রহমান (২৮), ফয়জাবাদ গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে রনি আহম্মেদ (২৮), কামারবাড়ী গ্রামের নারায়ণ পাহান এর ছেলে উপেন পাহান (২৮) ও রামদাস পাহানের ছেলে পবিত্র পাহান (২৪), দেউলিয়া গ্রামের বেলাল হোসেন এর ছেলে রনি হোসেন (২৩), হাপানিয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং সেনপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ প্রামাণিক এর ছেলে শ্যামল চন্দ্র প্রামাণিক (৩০)।

আরও পড়ুন: বাসে উঠতে না চাওয়ায় যাত্রীকে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কোম্পানি স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে বুধবার রাত ৯টার দিকে বদলগাছী হাটখোলা বাজার পুরাতন ব্রিজ রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

এসময় মার্কেটের একটি দোকান থেকে সাতটি সিপিইউ, আটটি হার্ড ডিস্ক, সাতটি মনিটর, সাতটি মাউস, ২১টি বিভিন্ন ক্যাবল এবং সাতটি কী-বোর্ডসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ওই সাতজনকে হাতেনাতে আটক করা হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. তৌকির জানান, আটককৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এসজে