বাসে উঠতে না চাওয়ায় যাত্রীকে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৯:২৩ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে যাত্রীবাহী বাসে উঠতে না চাওয়ায় জমিরন খাতুন (৫০) নামের এক বাসযাত্রীকে মারধর করা হয়েছে। এ সময় যাত্রীর জমি বিক্রির ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাস মালিক রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার হাজী ইমান আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

মারপিটের শিকার জমিরন খাতুন তাড়াশ থানা সদরের খাঁন পাড়ার জমির উদ্দিনে স্ত্রী। অভিযুক্ত রফিকুল ইসলাম রফিক সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি গ্রামেরর বাসিন্দা।

জমিরন খাতুন বলেন, বসতবাড়ি বিক্রি করে ৩৫ হাজার নিয়ে তাড়াশ থেকে ঢাকায় মেয়ের বাসায় যাচ্ছিলাম। হাটিকুমরুল গোলচত্বর এলাকার ঢাকা বাসস্টপেজে পৌঁছালে রিমু এক্সপেস বাসের সহকারী ও দালালেরা টানাটানি করে। আমার সাথে থাকা চালের বস্তা ও কাপড়ের ব্যাগ বাসের মালামাল বক্সে তুলে দেয় তারা। পরে বাসের মালিক রফিকুল ইসলাম ছয়শ' টাকা বাস ভাড়া ও মালামালের জন্য একশ' টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার ওপর হামলা করা হয়। মারপিটের পাশাপাশি জমি বিক্রির ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হাটিকুমরুল ট্রাক শ্রমিক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন ও হাজী ইমাম আলী মার্কেট মসজিদের ইমাম মোজাফফর হোসেন জানান, ঢাকা বাসস্টপেজে রিমু এক্সেপেস বাসের পিছনে দেখি ধস্তাধস্তি হচ্ছে এবং মেয়েটিকে চরথাপ্পর দিচ্ছে। আমরা প্রথমে মনে করেছিলাম তারা স্বামী-স্ত্রী পরে দেখলাম না মেয়েটি বাসযাত্রী। পরে লোকজন জমায়েত হলে রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ঘটনাটি আসলেই ন্যাক্কারজনক। একজন নারী যাত্রীর সাথে এমন ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমুল শাস্তি চাই।

আরও পড়ুন: প্রথমবারের মতো দেশে এলো এক ডোজের জনসন টিকা

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকি জানান, ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগি নারী ও স্থানীয়দের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি। তাকে সলঙ্গা থানায় অভিযোগ দেবার পরামর্শ দিয়েছি। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/আরবিএস  

বাংলা নববর্ষে শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ বাস সার্ভিস কর্মসূচির উদ্বোধন করা হয়।
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজ। কারাগার থেকে বের হতেই তাকে এক দল তরুণ মারধর...
নাটোরে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বরকে মারধর ও বাসরঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি লিখে দিতে রাজী না হওয়ায় বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে তার ছেলে। এর পর থেকে এই মা পালা করে থাকছেন মেয়েদের বাসায়। মেজাজী পুত্রের এমন হেনস্তার বিচার চেয়ে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর