কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় রুবেল হোসেন ও শাওন ত্বকি নামের দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শনিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে সদর উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলেখারচর থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে আমতলী এলাকায় একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: আজ আবারও পরীমনি-রাজের বিয়ে
ময়নামতি হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও নিহত দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
একাত্তর/আরবিএস