দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ লাশ উদ্ধার, মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১১:৫৫ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি দীর্ঘ ৬ ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় টেনে তোলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয় এবং সাড়ে ১১টা নাগাদ পুরো বাসটি পানির ওপরে তোলা সম্ভব হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

উদ্ধারকৃতদের মধ্যে বাসের ভেতর থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে ৭ জন পুরুষ, ১১ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। এছাড়া স্থানীয় জনতা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ২২ জন, নৌবাহিনীর ডুবুরি ১ জন এবং স্থানীয়রা ২ জনের মরদেহ উদ্ধার করে।

বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী যাত্রী আবদুস সালাম গণমাধ্যমকে জানান, ফেরি ঘাটে আসা মাত্র বাসটি হঠাৎ চলতে শুরু করে সরাসরি নদীতে চলে যায় এবং চালক অনেক চেষ্টা করেও গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি।

কাউন্টার মাস্টারের তথ্যমতে, বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানোর পর বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলো।

ঘটনাস্থলে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে খোঁজ-খবর নিয়েছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও পুলিশের প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।

একাত্তর/আরএ
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন পেয়ে জামালপুরের ইসলামপুরে গাছে উঠে মাথা ঘুরে আটকে পড়া এক বৃদ্ধকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর