বাগেরহাটের মোল্লাহাটে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার আটজুড়ি ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ছালিমউল্লাহ শেখ (১৮)। তিনি ভান্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, মাদ্রাসা বন্ধ থাকায় ছালিম উল্লাহ শেখ বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে সকালে ঘেরে যান।
আরও পড়ুন: নিজের তৈরি ফাঁসির মঞ্চে কৃষকের মরদেহ, নেপথ্যে টাকা
দুপুরের দিকে আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে জমিতে থাকা অন্যান্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
একাত্তর/এসজে