নিজের তৈরি ফাঁসির মঞ্চে কৃষকের মরদেহ, নেপথ্যে টাকা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৫ পিএম

শেরপুরের নালিতাবাড়িতে এক কৃষককে দেয়া ক্ষতিপূরণের টাকা ফেরত চাওয়ায় ওই কৃষকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। সফি উদ্দিন নামে ওই কৃষক নিজের তৈরি ফাঁসির মঞ্চে আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন তার স্বজনরা। 

এ ঘটনায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সফি উদ্দিনের বড় ছেলে আনোয়ার হোসেন দুইজনকে আসামি করে নালিতাবাড়ি থানায় এক‌টি মামলা করেছেন। সফি উদ্দিনের বা‌ড়ি নালিতাবাড়ি উপজেলার মানিক চাঁদপাড়া গ্রামে। 

নিহতের স্ত্রী আবেদা খাতুন ও মেয়ে সুমনার অভিযোগ, নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিক চাঁদপাড়া গ্রামের কৃষক সফি উদ্দিন জমিতে পানি দেয়ার জন্য একটি সাবমারসিবল পাম্প বসানোর উদ্দেশ্যে পল্লী বিদ্যুতের অনুমতির জন্য আবেদন করেন। কিন্তু অনুমতি না পেয়ে তিনি গোপনে নিজে ৭০ হাজার টাকা খরচ করে একটি সাবমারসিবল পাম্প বসান। 

image


পরে একই গ্রামের আহাম্মদ আলী ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে তার নিজ বাড়িতে একটি সাবমারসিবল পাম্প বসানোর জন্য পল্লী বিদ্যুতের অনুমতি নিয়ে আসেন। 

কিন্তু পাশাপাশি জায়গায় পাম্প বসানো যাবে না এই নিয়ম ভেঙ্গে আহাম্মদ আলী ওই গ্রামের মজিবর মেম্বারের সাথে যোগসাজশে সফি উদ্দিনের বাড়ির কাছে অন্যের জমিতে পাম্প বসানোর জন্য প্রস্তুতি নেন। একইসাথে সফি উদ্দিনকে পাম্প তুলে নিতে চাপ প্রয়োগ করেন তিনি। 

পরে মজিবর মেম্বার তার অনুসারী কয়েকজনকে সাথে নিয়ে একটি শালিস বৈঠকের মাধ্যমে সফি উদ্দিনকে তার খরচের ৭০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা আহাম্মদ আলীর কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে দেন এবং তার পাম্প তুলে নিতে বলেন। 

আরও পড়ুন: রাষ্ট্রীয় মর্যাদায় সেনা সদস্য হাবিবুরের দাফন সম্পন্ন

তবে এর দুইদিন পরই সফি উদ্দিনের কাছে আহাম্মদ আলী ও মজিবর মেম্বার ক্ষতিপূরণ দেয়া ২০ হাজার টাকা ফেরৎ চান এবং না দিলে তার চরম ক্ষতি হবে এমন হুমকি দেন। 

এ হুমকি পাওয়ার পর সফি উদ্দিন ২ ফেব্রুয়ারি রাতে ওই মাঠেই একটি ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের। 

পরিবারের সদস্যরা বলছেন, তার মৃত্যু হলে সেজন্য মজিবর মেম্বার ও আহাম্মদ আলী দায়ী থাকবেন বলে হুমকি দিয়েছিলেন সফি উদ্দিন। 

এ ব্যাপারে নয়াবিল ইউপি সদস্য মজিবর রহমান বাড়ীতে আছেন বলে মুঠোফোনে জানালেও সেখানে তাকে পাওয়া যায়নি। ত‌বে এ ঘটনার জন্য তিনি দায়ী নন বলে মুঠোফোনে দাবি করেন তিনি। 

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহাম্মেদ বাদল জানান, এ ঘটনায় দুইজনকে বিবাদী করে ৩০৬ ধারায় একটি মামলা করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর