তিন দিনেও সন্ধান মেলেনি বঙ্গোপসাগরে নিখোঁজ ১২ জেলের

বঙ্গোপসাগরে ফিসিংবোট ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ১২ জেলেকে গত তিন দিনেও উদ্ধার করা যায়নি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য বনবিভাগ, কোষ্টগার্ড, নৌবাহিনী ও জেলেরা যৌথভাবে সাগরে তল্লাশী চালাচ্ছেন বলে জানিয়েছে বনবিভাগ সূত্র।

দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ দুবলারচর থেকে রোববার বিকেলে মোবাইল ফোনে জানান, শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ফিসিংবোট ডুবে নিখোঁজ হওয়া ১২ জেলের কোন খোঁজ মেলেনি । 

আরও পড়ুন: একটি খালের পুনর্জন্মের গল্প হয়ে থাকলো লাউতলা

পুর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় জানান, জেলেপল্লী আলোরকোলের ৫০টি জেলে বোট নিয়ে রোববার দিনভর সাগরে তল্লাশী চালানো হয়। তিনদিন ধরে সন্ধান চালিয়েও নিখোঁজ জেলেদের খোঁজ পাওয়া যাচ্ছে না। জেলেদের না পাওয়া পর্যন্ত তল্লাশী অব্যাহত থাকবে।

গত শুক্রবার রাতে আকষ্মিক ঝড়ের কবলে পড়ে ২০ ফিশিং ট্রলার ডুবে যায়। ইতোমধ্যে দুই শতাধিক জেলে উদ্ধার হলেও এখনও ১২ জেলের সন্ধান মেলেনি। গত শনিবার নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়।


একাত্তর/টিএ