একটি খালের পুনর্জন্মের গল্প হয়ে থাকলো লাউতলা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪২ পিএম

একটি খালের পুনর্জন্মের গল্প! রাজধানীর মোহাম্মদপুরের বছিলার লাউতলা নামের যে খালটিকে দখলদাররা ঢাকার মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলো, দালানকোঠার নিচে চাপা পড়া সেই খাল উদ্ধার করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

দখলদার হটিয়ে খালের একটি অংশের পুনঃখনন প্রায় শেষ পর্যায়ে। অন্য অংশে এখনো চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। এজন্য নগরবাসী যেমন বাহবা দিচ্ছেন, তেমনি রাজধানীর খাল উদ্ধারে ‘লাউতলা অভিযান’কে দৃষ্টান্ত বলছেন পরিবেশবাদীরা।

এই দিন দশেক আগেও সেখানটায় ছিলো ট্রাক স্ট্যান্ড। যার নিচে চাপা পড়েছিলো এক সময়ের প্রবহমান রামচন্দ্রপুর খালের বড় একটা অংশ। যেটি লাউতলা খাল নামে পরিচিত।

কেউ ভাবেনি নিশ্চিহ্ন হয়ে যাওয়া সেই খাল আবার অস্তিত্ব ফিরে পাবে। চ্যালেঞ্জিং সেই কাজটাই করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

টানা অভিযানে দখলদারদের উচ্ছেদ করে লাউতলা খালের যেন পুনর্জন্মই ঘটানো হলো। একে অনেক সাহসী কাজ হিসাবে উল্লেখ করে সিটি কর্পোরেশনের প্রসংশায় পঞ্চমুখ স্থানীয়রাও। 

খাল উদ্ধারে ২৩ জানুয়ারি উচ্ছেদ অভিযান শুরু করে উত্তরের নগর প্রশাসন। প্রাথমিকভাবে খালের ২০০ মিটার জায়গা ভরাট করে গড়ে তোলা ট্রাক স্ট্যান্ড সরিয়ে শুরু হয় খননকাজ।

কয়েকদিনে সেই কাজ অনেক দূর এগিয়েছে। খালের মূল অংশের সাথে হারিয়ে যাওয়া অংশের সংযোগও দেয়া হয়েছে।

খালের আরো প্রায় ৩০০ মিটার অংশ দখল করে গড়ে তোলা হয়েছিলো অবৈধ ট্রাকস্ট্যান্ড, বহুতল ভবন, মার্কেট, কাঁচাবাজার এবং ওয়ার্কশপ।

বেশকিছু অবৈধ স্থাপনা এরইমধ্যে উচ্ছেদ করা করা হয়েছে। বাকিগুলো ভাঙার কাজ চলমান। প্রতিদিনই কিছু না কিছু স্থাপনা ভাঙ্গা হচ্ছে, না হয় অপসারণ করা হচ্ছে।

একটি ভরাট হওয়া খালকে নিজস্ব চেহারায় ফিরিয়ে আনতে সময়ের প্রয়োজন। আর মেয়র চাচ্ছেন খালটিকে ৪৫ ডিগ্রি কোণে খনন করে সৌন্দর্য বৃদ্ধি করতে।

কাজেই এ জন্য বেশ কিছুটা সময়ের প্রয়োজন। পানিপ্রবাহ সৃষ্টি না করা পর্যন্ত প্রতিদিনই এখন খনন কাজ চলবে বলে জানিয়েছে উত্তর সিটির লোকজন।

দখলদারদের দৌরাত্ম্যে ঢাকার বেশিরভাগ খাল যখন অস্তিত্ব সংকটে তখন ‘লাউতলাখাল’ পুনরুদ্ধার অভিযানকে দৃষ্টান্ত বলছেন পরিবেশবাদীরা।

খালটিকে ঘিরে একটি পার্ক তৈরি করবে উত্তর সিটি। যার নকশাও চূড়ান্ত। কাজ শেষ হলে জলজট সংকট যেমন দূর হবে তেমনি বিনোদনের দারুন একটা জায়গা পাবে স্থানীয়রা।


একাত্তর/টিএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর