হত্যা মামলার পাঁচ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মানিক সরদার হত্যা মামলা দায়ের করার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে দুই আসামিকে আটক করেছে কালকিনি থানা পুলিশ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টার সময় নিহতর স্ত্রী বাদি হয়ে থানায় মামলা করেন। আর বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় কালকিনি সদরে যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে ব্যা-বাইজ্জার মোড় পালরদী নদীর পাড়ে ধারালো অস্ত্রের আঘাতে মানিক সরদার খুন হন। তিনি কালিতলা এলাকার আলমগির সরদারের ছেলে।  

এ ঘটনায় নিহতর স্ত্রী সুমা বেগম বুধবার ১২টার সময় বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: পানির দাম ২০ শতাংশ বাড়াতে চায় ওয়াসা

কালকিনি থানা অফিসার ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেল গোপন সংবাদেরভিত্তিতে ভোরে আলীনগর ইউনিয়নের রাজারচড় গ্রাম থেকে অসিম মুন্সি ও মকবুল আলিকে গ্রেপ্তার করে। 

অফিসার ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেল বলেন, আমরা অন্য সব আসামিকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।  


একাত্তর/আরবিএস