চট্টগ্রামে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে হত্যা, গ্রেপ্তার চার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মাসুদ আলম এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে উরকিরচরের কেরানিহাট এলাকায় করিমকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

পুলিশ সুপার জানান, মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে বিরোধের জেরে কৌশলে করিমকে ডেকে এনে হত্যা করা হয়। অভিযানে গ্রেপ্তার শুক্কুর ও জাবেদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে হাটহাজারী থেকে হত্যায় জড়িত সেলিম ও আলামিনকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, মামলার অন্যতম আসামি পারভেজসহ পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

এদিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে তিনটি মোটরসাইকেল। 

আরবিএস
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর...
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও হামের প্রকোপ সামাল দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট এবং বিশেষ ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানের মালিকানা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিরিয়া জুড়ে সপ্তাহান্তে জ্বালানি তেলের মূল্য হঠাৎ এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বৃদ্ধিতে ছড়িয়ে পড়েছে তীব্র গণবিক্ষোভ। প্রায় দুই বছর আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এটিই দেশটিতে সবচেয়ে বড় এবং...
বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর