করোনায় স্কুল খোলা রাখায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

করোনা মহামারিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে শেরপুরে চার‌টি শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার অভিযোগে শেরপুরে চার‌টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা ক‌রে‌ছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপু‌রে সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন, চরশেরপুর ইউনিয়ন ও পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লা এলাকায় অভিযান চা‌লি‌য়ে ওই চার প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করা হয়। 

আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ ফেরদৌস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন, চরশেরপুর ইউনিয়ন ও পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: প্রেমিক-প্রেমিকাকে দেখে ফেলায় খুন হয় শিশু লিজা

এসময় করোনা মহামারিতে সরকারের নির্দেশনা অমান্য করে কামারেরচর ইউনিয়নের মডার্ন পাবলিক স্কুলে শিক্ষার্থীদের পাঠদান করায় সেই প্রতিষ্ঠানের মালিককে ২০১৮ সালের সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের ২৫ (১) খ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা, উম্মে সালমা বিদ্যানিকেতনকে ১৫ হাজার টাকা, চরশেরপুর ইউনিয়নের সাতানী পাড়া এমএম পাবলিক স্কুলকে ১৫ হাজার টাকা এবং পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লার জিনিয়াস একাডেমী স্কুলকে একই ধারায় দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকাসহ ৪৫ হাজার টাকা জরিমানা করেন। 

এসময় উপস্থিত ছি‌লেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ চাঁন মিয়া, সিএ আ. মুন্নাফ, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ প্রমুখ।


একাত্তর/এসজে