‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের রাজনগর এলাকায় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাওলানা সাদেকুল ইসলাম। তিনি  নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে শহরের একটি বেসরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীকে কৌশলে যৌন নির্যাতন করেন শিক্ষক সাদেকুল ইসলাম। বিষয়টি কাউকে জানালে ‘জিন দিয়ে মেরে ফেলার’ হুমকিও দেন তিনি। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ওই শিক্ষককে আটক করে। এ ঘটনায় রোববার রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ জানান, অভিযোগ ওঠার পরপরই অভিযুক্ত শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এ অন্যায়ের সঙ্গে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশে নির্জন পাহাড়ি জঙ্গলে ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে পিটিয়ে হত্যা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে।...
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ‘গ্রুপ এ’-র মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হতাশাজনক ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর