গাড়ি চাপায় হাইওয়ে পুলিশের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় দাউদকান্দি হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো: জাহাঙ্গীর নিহত হয়েছেন। 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

এখন পর্যন্ত ঘতক গাড়ি ও চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।  

দাউদকা‌ন্দি হাইও‌য়ে থানার ওসি জহুরুল হক জানান, রাত ১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় যানজট নিরসন ও নিরাপত্তা ডিউটিরত অবস্থায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো: জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: করোনা: বিশ্বে একদিনে কমেছে মৃত্যু-শনাক্ত

তার মৃত্যুতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক, নিরাপদ সড়ক চাই (নিসচা) নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার আহবায়ক লিটন সরকার বাদল, সদস্য সচিব আলমগীর হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।


একাত্তর/আরবিএস