হবিগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আকছির মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এসময় তার এক সহযোগীকেও আটক করা হয়। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থেকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৯ এর স্কোয়াড কমান্ডার এএসপি আব্দুল্লাহ আল নোমান জানান, গত বছরের ৫ ডিসেম্বর এক গৃহবধূকে কয়েকজন মিলে গণধর্ষণ করে। 

আরও পড়ুন: গাড়ি চাপায় হাইওয়ে পুলিশের মৃত্যু

এ ব্যাপারে ভুক্তভোগী নারী আকছিরকে প্রধান আসামি করে ৬ ডিসেম্বর মাধবপুর থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

দীর্ঘদিন পালিয়ে থাকার পর আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে র‍্যাব দুইজনকে গ্রেপ্তার করে।


একাত্তর/এসজে