পানি ভেবে বিষপানে প্রাণ গেলো যুবকের

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় পানি ভেবে বিষপানে দিপু দেওয়ান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। তিনি খাগড়াছড়ি জেলার নানিয়ারচর উপজেলার সীমান্ত এলাকা মহালছড়ি উপজেলার বাঘমারা গ্রামের মন্টুম দেওয়ানের ছেলে।

এ বিষয়ে তার ভাইয়ের ছেলে কফেল তালুকদার মুঠোফোনে জানান, তার চাচা দিপু দেওয়ান শনিবার রাত দেড়টার দিক রাতের খাবার শেষে পানি খেতে গিয়ে ভুলবশত বোতলে রাখা ক্ষেতে দেয়ার বিষমিশ্রিত পানি পান করে ফেলেন। 

নানিয়ারচর সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা সংকটময় হওয়ায় পরে তাকে রাঙামাটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন: জেলিফিশের পর কুয়াকাটায় এবার ভেসে আসছে রাজ কাঁকড়া

সেখানে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ তার নিজ বাড়ি মহালছড়ি বাঘমারায় রয়েছে এবং দাহ ক্রিয়ার কাজ চলছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি, এ বিষয়ে নানিয়ারচর থানায় কোনো মামলা করা হয়নি। তবে তদন্তের লক্ষ্য পুলিশ সেখানে গিয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নানিয়ারচর থানার উপ-পরিদর্শক মো. আরিফুল ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে পুলিশ তদন্ত করছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, দিপু দেওয়ান তার পেশাগত কাজ নদীতে মাছ ধরার উদ্দেশ্য তার শ্বশুর বাড়ি এসেছিলেন। রাতে পানি খেতে গিয়ে বিষমিশ্রিত পানি খেয়ে তার মৃত্যু হয়। 


একাত্তর/এসজে