অস্ত্র তৈরির কারখানার সন্ধান, কারিগর দেলোয়ার আটক

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ের পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। ইতোমধ্যে কারখানা থেকে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হযয়েছে। এ সময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।   

বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার। 

গ্রেপ্তার দেলোয়ার টৈটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।  

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৫ ঘন্টার অভিযানের পর রাত পৌনে আটটার দিকে অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা করে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।



একাত্তর/ এনএ