পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

কক্সবাজারের স্থানীয় সরকার ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে নবগঠিত পেকুয়া পৌরসভার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৩ জুন) বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তার সহধর্মিণী হাসিনা আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী প্রাঙ্গণে উপস্থিত আপামর জনসাধারণের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং এক সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি অবহেলিত এই অঞ্চলের ভৌত অবকাঠামো এবং সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। নতুন এই পৌরসভা গঠনের ফলে স্থানীয় জনগোষ্ঠীর নাগরিক সুযোগ-সুবিধা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চলতি বছরের ১৭ মে কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নকে ‘পেকুয়া পৌরসভা’ হিসেবে ঘোষণা করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে বর্তমান সরকার। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে পেকুয়াবাসীর দীর্ঘদিনের পরিকল্পিত নগরায়ণ ও অবহেলিত অবয়ব পরিবর্তনের স্বপ্ন আলোর মুখ দেখল। প্রধানমন্ত্রীর এই আগমন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে পেকুয়া ও চকরিয়া সংলগ্ন পুরো এলাকায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর