বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। নিহতের নাম উনুমং মার্মা (৪৫)। 

পুলিশ জানায়, শনিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে রোয়াংছড়ির তালুকদার পাড়া এলাকার নয়াপাড়ায় ১৫ থেকে ২০ জন উনুমং মারমাকে লক্ষ্য করে গুলি করে মৃতদেহ নিয়ে যায়। উনুমং মারমা জেএসএসের মূল দলের সশস্ত্র গ্রুপের কমান্ডার ও চাঁদা আদায়কারী ছিলেন। 

আরও পড়ুনসবার চোখ ফাঁকি দিয়ে পুকুরে ডুবলো দুই বছরের শিশুটি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত উনুমং মার্মা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা গংজক মার্মার ছেলে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, গুলি করে উনুমং মার্মা নামে একজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


একাত্তর/এআর