সবার চোখ ফাঁকি দিয়ে পুকুরে ডুবলো দুই বছরের শিশুটি

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৪:৪৫ পিএম

নানা-নানি বেড়াতে এসেছেন মেয়ের বাড়ি। মা কাটাচ্ছিলেন ব্যস্ত সময়। দুই বছরের শিশু আরাফাত খেলা করছিল বাড়ির আঙিনার পুকুর পাড়ে। সেখান থেকে মা একবার ফিরিয়েও এনেছিলেন তাকে। কিন্তু তার আধা ঘণ্টা পর খবর আসে শিশু আরাফাত সেই পুকুরের পানিতে ভাসছে।

শনিবার (৫ মার্চ) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের নন্দীগ্রামে এ ঘটনা ঘটে। 

পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া শিশু আরাফাত (২) ওই গ্রামের প্রবাসী হাকিম বিশ্বাসের ছেলে। 

শিশুটির স্বজন ও এলাকাবাসীরা জানান, সকালে শিশুটি বাড়ির আঙিনার পুকুরপাড়ে খেলা করছিল। একবার তার মা পুকুরপাড় থেকে নিয়ে গেছে। এরপর সকাল ১১টার দিকে শিশুটির নানা ও নানি বেড়াতে আসে। প্রায় আধ ঘণ্টা পরে মায়ের কাছে খবর আসে আরাফাত পুকুরে ভাসছে। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা মিলা খাতুন বলেন, সকালে একবার পুকুরপাড়ে চলে গিয়েছিল আরাফাত। টের পেয়ে ফিরে এনেছিলাম। 

আরও পড়ুন: রহনপুর রেলবন্দর নির্মাণের দাবিতে অনশন

শিশুটির চাচা বলেন, খেলা করতে গিয়ে কখন পানিতে পড়ে গেছে তা কেউ বুঝতে পারিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।


একাত্তর/এসি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর