নারীর প্রতি সহিংসতা বন্ধ ও মজুরি বৈষম্য দূর করার ডাক

নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং মজুরি বৈষম্য দূর করার জোরালো দাবির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। 

জেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। 

মঙ্গলবার (৮ মার্চ) সকালে বরিশালের সার্কিট হাউসে থেকে বের হয় নারী দিবসের শোভাযাত্রা। পরে আয়োজিত সমাবেশ।

আলোচনা সভা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে খুলনায়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কেক কেটে সকল নারীদের শুভেচ্ছা জানান।

গাজীপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে হয়েছে আলোচনা সভা।

পাবনায় জেলা পুলিশের আয়োজনে পৌরসভা চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। পরে আয়োজিত আলোচনা সভায় জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের গল্প শোনানো হয়।

টেকসই আগামীর জন্য, ‘লিঙ্গ সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যে নওগাঁয় আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

আরও পড়ুন: মগবাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জয়পুরহাটে নারী দিবসের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আর গাইবান্ধা সদরে এক  আলোচনা সভায় উন্নয়নের জন্য নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর আহবান জানানো হয়।

মেহেরপুরে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ আলাদা শোভাযাত্রা বের করে। আয়োজন করা হয় আলোচনা সভার।

সাতক্ষীরায় আয়োজন হয়ে শোভাযাত্রা। পরে সমাবেশে তিনজন সফল ও সাহসী নারীকে সম্মাননা দেয়া হয়।


একাত্তর/আরএ