মগবাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৬:৪২ পিএম

রাজধানীর মগবাজারের পেয়ারাবাগে রেললাইনে মোবাইলে কথা বলতে বলতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল পৌনে ছয়টায় মগবাজার পেয়ারাবাগ সিগন্যাল রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই যুবকের নাম মো. রবিন(২০)।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে রেললাইন দিয়ে কানে হেডফোন দিয়ে কথা বলার সময় বা গান শুনতে শুনতে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল পৌনে নয়টায় সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিদগ্ধ তিনজন

তিনি আরো জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এন আই ডি কার্ড থেকে জানা যায় নিহত যুবকের নাম মো. রবিন (২০)। তার পিতা মো. সাইবালী, মাতা: রহিমা খাতুন। বাড়ি জামালপুর সদরের নল কুড়িগ্রামে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর