ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল-নসিমনের, মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মটরসাইকেল আরোহী আরো ২ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে বালিয়াডাঙ্গী লাহিড়ী সড়কে একটি মোটরসাইকেলকে নসিমন ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল একজন আরোহী ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, সুজন ইসলাম (১৭) ও দেলোয়ার (২০)। বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নে তাদের বাড়ি।
এদিকে বিকেলে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় পাওয়ার ট্রলি-মোটরসাইকেলকে ধাক্কা দিলে মটরসাইকেল চালক নুরুল ইসলাম (৬৩) নিহত হন। এদুই ঘটনায় দুজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম ডন ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।
পুলিশ জানায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নসিমনের ড্রাইভারদের আটকের চেষ্টা চলছে।
একাত্তর/এসএ