বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা গ্রামের বগুড়ার খাল থেকে জেলের জালে আটকা পড়া একটি কুমির উদ্ধার করে শুত্রবার (১১ মার্চ) রাতে সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার দুপুরে ভাগার বগুড়ার খালে মাছ ধরার সময় স্থানীয় জেলে আঃ আজিজের জালে কুমিরটি ধরা পড়ে।
কুমির ধরা পড়ার বিষয়টি স্থানীয় এমপি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারকে জানান স্থানীয়রা। উপমন্ত্রী কুমিরটি দ্রত উদ্ধার করতে বন বিভাগকে নির্দেশ দেন। এরপর সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে নিয়ে আসেন। পরে কুমিরটি রাতেই সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়।
সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, রামপালের বগুড়া খালে জেলের জালে ধরা পরা কুমিরটি উদ্ধারে বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় এমপি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারের নির্দেশ পেয়ে আমিসহ বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করে এনে রাতেই সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়। লবণপ্রানি প্রজাতির এই কুমিরটি ৪ ফুট লম্বা ও প্রায় ৮ বছর বয়সী বলে জানান এই কর্মকর্তা।
একাত্তর/এআর