পদ্মায় কুমির আতঙ্ক, তবুও নদীপাড়ে উপচে পড়া ভিড়

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

গেলো দুই-তিন‌ দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে দেখা মিলছে কুমিরের। কখনও সকাল, কখনও দুপুর, কুমির ভেসে উঠছে নদীতে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ালেও কুমির দেখতে নদীতীরে ভিড় করছেন উৎসুক জনতা। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে স‌রেজ‌মি‌নে গি‌য়ে দেখা যায়, সদর উপজেলার বরাট ইউনিয়নে ২৮ নম্বর উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদী পা‌ড়ে ভীড় করছেন উৎসুক জনতা। অধীর আগ্রহে তারা তাকিয়ে আছেন নদীর দিকে। যদি দেখা মেলে কুমিরের! 

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, আমি নিজেও শুনেছি গত দুই থেকে তিন দিন এখানে কুমির ভেসে উঠেছে। আজও দুইবার দেখা গেছে সকা‌লে। এটা শুনে দেখ‌তে এসেছি। তবে দেখতে পাইনি এখনও। 

পা‌শেই দা‌ড়ি‌য়ে ছি‌লো আবুল খা। তি‌নি ব‌লেন, এখা‌নে সকাল বিকাল মানুষ গোসল ক‌রে। কু‌মির দেখার পর  নদী‌তে নাম‌তে ভয় পা‌চ্ছে সবাই।  প্রশাসন এসে কু‌মির ধ‌রে নি‌য়ে যাক।

স্থানীয় মাসুদ মোল্লা ব‌লেন, কু‌মির ধরার ব‌্যবস্থা করা লাগ‌বে। তা না হ‌লে মানু‌ষের স‌মস‌্যা হ‌চ্ছে। নদী‌তে গোসল ক‌রি, গরু-ছাগ‌লের গোসল করাই কু‌মি‌রের কার‌ণে আজ দুই দিন কেউ নদী‌তে নাম‌ছে না ভ‌য়ে।

রবিউল রবি না‌মে এক যুবক তার ফেইসবুকে লিখেছেন, রাজবাড়ী উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে আজ এই কুমিরটি দেখা গেছে। সকাল থেকে বেশ কয়েকবার কুমিরটি নদীতে ভেসে উঠেছে। যে স্থানে কুমিরটি দেখা গেছে সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করে। এ নিয়ে এলাকায় কৌতুহল তৈরি হয়েছে। সবার সাবধানতা অবলম্বন করা উচিত।

রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, আমিও বিষয়টি জানতে পেরেছি মাগ‌রিব নামা‌জের পর। যে‌হেতু সন্ধ‌্যা হ‌য়ে গে‌ছে সে কার‌ণে আমরা নদী‌তে যাইনি। আগামীকাল সকা‌লে ঘটনাস্থ‌লে গি‌য়ে ওই এলাকায় লাল নিশানা দি‌য়ে আস‌বো। পাশাপা‌শি চেয়ারম‌্যান-‌মেম্বার‌দের জানা‌বো। এছাড়াও মাই‌কিং কর‌বো এলাকাবাসীকে সচেতন কর‌তে। 

মীর সায়েদুর রহমান আরও বলেন, যে‌হেতু মূল নদী‌তে ভে‌সে উ‌ঠে‌ছে সে ক্ষে‌‌ত্রে কু‌মির তো ধরা সম্ভব না। য‌দি শাখা নদী‌তে ভে‌সে উঠ‌তো আমরা চেষ্টা করতাম। আপাতত এলাকাবাসীকে সচেতন করা ছাড়া কিছু করার নাই।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় বলেন, আমরাও বিষয়টি শুনেছি, গুরুত্ব সহকারে দেখা হবে। 

আরবিএস
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর