গাজীপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর সিদ্দিকী (২২) কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি শ্রীপুরের মাওনা পিয়ার আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল মোল্লা জানান, আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) তানভীর শ্রীপুরের মাওনা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। উপজেলার বড়চালা এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কায় দেয়। এতে তানভীর ছিটকে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সুবিধাবঞ্চিত শিশুদের বিজ্ঞান মেলা

পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।


একাত্তর/আরএ