সেপটিক ট্যাংক পরিষ্কারকালে দুই পরিছন্নকর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই পরিছন্নকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার চাটমোহরের সাগর ও কুষ্টিয়ার শেলাইদহের শরিফুল ইসলাম।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা পৌর শহরের আনন্দধাম দাসপাড়ার নিপেন দাসের বসতবাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় শরিফুল ইসলাম সাগর ও কুমার দাস নামের দুই পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, ট্যাংকি পরিষ্কারকালে প্রথমে শরিফুল ইসলাম ট্যাংকিতে নেমে বের না হলে সাগর কুমার দাস তাকে খুঁজতে যান। এরপর তাদের দু’জনেরই কোনো সাড়া না পেয়ে নিপেন দাসের পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আরও পড়ুন: নাটোরে কারাগারে দুই মৃত্যু

আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।


একাত্তর/আরএ