চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড ফসলের মাঠ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ছয় কোটি টাকা। তবে ক্ষয়ক্ষতির এই হিসাবের সঙ্গে কৃষি বিভাগের দেওয়া তথ্যের বড়ো ধরনের গরমিল পাওয়া গেছে।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় জেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়নের ওপর দিয়ে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, মনিখালি, মাজেশিষ ও বেড়ের মাঠে ঝড়ের ধ্বংসলীলার চিত্র। কৃষক আলী হোসেন, খাইরুলসহ একাধিক কৃষক জানান, ২৬ এপ্রিল সন্ধ্যার ঠিক আগে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলার বাগানের। মাঠের পর মাঠ কলার গাছ মাঝখান থেকে ভেঙে মাটিতে পড়ে আছে। একই অবস্থা পেঁপে বাগানেরও। পাশাপাশি শিলাবৃষ্টিতে মাঠের পাকা ধান ঝরে গেছে এবং অনেক স্থানে ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে। কৃষকদের হিসাব মতে, প্রতি বিঘায় তাদের দেড় থেকে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কৃষকদের দেওয়া তথ্যের সঙ্গে কৃষি অফিসের তথ্যের মিল পাওয়া যায়নি। দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী চার হেক্টর কলা, চার হেক্টর পেঁপে ও সাত হেক্টর ধানসহ মোট ১৫ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে।

তবে সরেজমিনে কৃষকদের সঙ্গে মাঠে গিয়ে দেখা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের প্রায় তিন গুণ। কৃষকদের দাবি, অন্তত ৫০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় ছয় কোটি টাকা। 

দামুড়হুদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এ উপজেলায় ১৭৫ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সার, কীটনাশক ও ডিজেলের বাড়তি দামের এই সময়ে তারা ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। কালবৈশাখীর ছোবলে এখন সব হারিয়ে তারা নিঃস্ব। নতিপোতা গ্রামের কৃষকরা আক্ষেপ করে বলেন, সরকারি সহায়তা না পেলে আমাদের পথে বসতে হবে। এই ক্ষতি আমরা কীভাবে কাটাবো, বুঝতে পারছি না।

দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন করে আর্থিক সহায়তার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন দুর্গত এলাকার কৃষকরা।

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত জামালপুর, সিরাজগঞ্জ, নেত্রকোণা ও সুনামগঞ্জে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে জামালপুরের...
ঠাকুরগাঁওয়ে গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ও বজ্রসহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে অসংখ্য গাছ উপড়ে পড়েছে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর