শীতলক্ষ্যায় লঞ্চডুবি: জাহাজের চালকসহ রিমান্ডে আট

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় করা মামলায় জাহাজের চালক, মাস্টারসহ ৮ জনকে তিনদিন করে রিমান্ডে পেয়েছে নৌপুলিশ। 

সোমবার (২১ মার্চ) নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক কাউসার আলম বিকেলে এ আদেশ দেন।

আরও পড়ুন: আবারো করোনায় মৃত্যুশূন্য দিন, শনাক্ত বেড়েছে

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলাটির বাদি বিআইডব্লিউটিএর উপ পরিচালক (নৌ নিরাপত্তা) বাবু লাল বৌদ্ধ। সকালে বন্দর থানায় তিনি মামলাটি দায়ের করেন।

এ মামলায় পুলিশ গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।


একাত্তর/এআর