রূপগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার ডেমরার কোণাপাড়া ও রূপগঞ্জের রূপসী এলাকায় আলদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার কালাই সবুজ রূপগঞ্জের ব্রাহ্মণগাঁও এলাকার বাসিন্দা। গ্রেপ্তার তার সহযোগী এজাজুল হক ভুলতা মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, কালাই সবুজ দীর্ঘদিন ধরে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় অপহরণ, ডাকাতি ও হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি এলাকায় এসে অপরাধ সংঘটিত করে আবার আত্মগোপনে চলে যেতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রূপগঞ্জ থানা-পুলিশের একটি দল ডেমরার কোণাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কালাই সবুজকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই রূপগঞ্জের রূপসী এলাকা থেকে সহযোগী এজাজুলকে গ্রেপ্তার করা হয়। এজাজুলের বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর