কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ মার্চ) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ট্রানজিট ক্যাম্প এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটিভর্তি মিনিট্রাকটি দ্রুত গতিতে এগিয়ে আসছিল। আর অপরপ্রান্তের সিএনজিটি রাস্তা ঢালু হওয়ার কারণে এবং অন্ধকার থাকায় ট্রাকের মুখোমুখি পড়ে যায়। দুটি গাড়িই মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে।
আরও পড়ুন: রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ চার
উখিয়ার শাহাপরীর হাইওয়ে ফাড়ির ইনচার্জ শেফায়েতুল ইসলাম জানান, ড্রামট্রাকটি উখিয়া থেকে বালুখালীর দিকে যাচ্ছিলো। আর সিএনজিটি কক্সবাজারের দিকে আসছিলো। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতাল এমএসএফ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে নিহত ঘোষণা করেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
একাত্তর/এসি