এক মাস ধরে গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি কবরস্থান থেকে আবু তাহের (৭২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহটি প্রায় কঙ্কাল হয়ে যাওয়ায় সেটি ২০-২৫ দিনের পুরনো বলে ধারণা করছে পুলিশ। 

বুধবার (২৩ মার্চ) উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আবু তাহের উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। 

আরও পড়ুন: ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২৩ নারী-শিশু

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন জানান, কবরস্থানের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

তিনি আরও জানান, মরদেহটি ২০-২৫ দিন আগের হওয়ায় নিচের অংশটি শেয়াল বা কুকুর নষ্ট করে ফেলেছে। উপরের অংশটুকুও কঙ্কাল হয়ে গেছে। ঘটনাটির তদন্ত চলছে।


একাত্তর/এসজে