ছড়া থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় সিরাজ মিয়া (৩৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩০ মার্চ) রাতে কর্মধার পাহাড়ি একটি ছড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত সিরাজ উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

জানা যায়, দিনমজুর সিরাজ প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে যাননি। 

সন্ধ্যা ৭টার দিকে কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জির নিচে একটি ছড়ায় স্থানীয়রা সিরাজের মরদেহ দেখতে পান।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক

পরে তারা কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল রাতে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় জানান, সিরাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।


একাত্তর/এসজে