নওগাঁর রাণীনগরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার নগরব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ জানান, রোববার (২৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে কাশিমপুর দরগাপাড়া গ্রামের জনৈক এক ব্যক্তির গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায় ওই যুবক।
আরও পড়ুন: গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে শাশুড়ি, দেবর ও ননদ গ্রেপ্তার
এসময় গৃহবধূর চিৎকারে তিনি সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে তাকে আসামি করে বুধবার দুপুরে রাণীনগর থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, মামলার প্রেক্ষিতে বুধবার থানা পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তারের পর বিকেলে তাকে আদালতে প্রেরণ করে।
একাত্তর/এসজে
