জামালপুরের সরিষাবাড়ীতে টয়লেট থেকে মমতাজ বেগম নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) সকালে পৌরসভার রিয়াজ উদ্দিন স্কুল মোড় এলাকার আবু সাইমের বাড়াটিয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পারিবারিক কলহের জের ধরে এ হত্যা কান্ড হতে পারে বলে জানান এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রেমের সম্পর্কে ৬-৭ মাস আগে তিন সন্তানের জনক উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আব্দুল গণির সাথে বিয়ে হয় মমতাজ বেগমের। বিয়ের পর থেকে তাদের মাঝে নানা বিষয় নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকতো। বুধবার সকালে আবু সাইদের ভাড়া বাসার বাথরুমের মধ্যে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
আরও পড়ুন: জামিন নাকচ, কারাগারে বিএনপি নেতা ইশরাক
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মমতাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করেন।
সরিষাবাড়ী থানার এস আই আরিফুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/আরবিএস