সুপেয় পানি আর টয়লেট সংকটে অসুস্থ হচ্ছেন মুসল্লিরা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম

পর্যাপ্ত সুপেয় পানি আর টয়লেট সংকটে বিশ্ব ইজতেমায় অসুস্থ হচ্ছেন মুসল্লিরা। রাতে ঠান্ডা আর দিনের ভ্যাপসা গরমে গেলো দুই দিনে অনেক মুসল্লি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। আর নানান জটিলতায় গেলো দু’দিনে মারা গেছেন অন্তত তিন জন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে জিকির-আজগারসহ নানামুখী ইবাদতের মধ্য দিয়ে দিনটি পার করেছেন মুসল্লিরা। দিনব্যাপী বিরতি দিয়ে চলেছে দেশি-বিদেশি আলেমদের নসিহতের বক্তব্য৷

রোববার সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার প্রথম অংশ।

সরেজমিনে দেখা যায়, পাকিস্তানের মাওলানা খোরশেদের বয়ান শোনার পর সাথীদের জন্য দুপুরের খাবার রান্না করছেন অনেকেই। এর মধ্যে ৬৫ জনের দলের এক মুরুব্বি বলছিলেন, এই কাজও ইজতেমায় তাদের ইবাদতের অংশ।

তিনি জানান, সারাদিন ইবাদত-বন্দেগি আর কুরআন হাদিসের তালিমের মধ্য দিয়ে দ্বিতীয় দিনটি পার করেছেন তারা। ধর্মের শান্তির শিক্ষা নিয়ে ফিরে সেই শিক্ষা ছড়িয়ে দিতে চান তারা।

এদিকে ইজতেমা ময়দান লাগোয়া ফ্রি চিকিৎসা কেন্দ্রের বুথে বুথে দেখা মিললো মুসল্লিদের দীর্ঘ লাইন। এই মুসল্লিদের কেউ এসেছেন পেটের সমস্যা নিয়ে তো কেউ আবার কিডনি। হার্ট জটিলতা বা মাজা পিঠের ব্যথা নিয়েও এসেছেন অনেকে।

চিকিৎসকদের দাবি, জরুরি চিকিৎসা সেবার পুরোটাই ফ্রি দিচ্ছেন তারা, সমস্যা জটিল হলে নিজেদের ব্যবস্থাপনায় পাঠাচ্ছেন বিশেষায়িত হাসপাতালে।

আখেরি মোনাজাতসহ সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে মুরুব্বিরা অভিযোগ করেন ১৭ ডিসেম্বর সাদ অনুসারীদের হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে দাওয়াতে তবলীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

ইজতেমা আয়োজকদের শীর্ষ মুরুব্বি কেফায়েত উল্লাহ আজহারী বলেন, একটি পক্ষ গুজব ছড়িয়ে মুসল্লিদের এই পর্বের ইজতেমায় না আসতে বললেও লাখো মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভালোভাবেই শেষ করা যাচ্ছে প্রথম পর্ব।

রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ ৷ আর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ যাতে অংশ নেবেন মাওলানা জোবায়েরপন্থীর বাকি ২২ জেলার অনুসারীরা।

 

একাত্তর/আরএ
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
স্বৈরাচার পতনের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী হয়ে ওঠে প্রতিরোধের স্ট্যালিনগ্রাদে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতা আর বিপরীতে বীর জনতার লড়াই এখন ইতিহাসের পাতায়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর