ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো এলজিইডির দুই অফিস সহকারীর

বগুড়া থেকে পোরশা উপজেলা এলজিইডি অফিসে যোগদান করার জন্য বেরিয়ে আর কর্মস্থলে পৌঁছানো হলো না সোয়েব মাহমুদ ও সাখাওয়াত হোসেন পলাশের। 

কর্মস্থলে যাওয়ার পথে পোরশা উপজেলা এলজিইডি অফিসের এই দুই অফিস সহকারীর প্রাণ কেড়ে নিলো ঘাতক ট্রাক।  

ঘটনাটি ঘটেছে রোববার (১০ এপ্রিল) বগুড়ার দুপচাঁচিয়ায় সিও অফিস বাসষ্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সিরাজগঞ্জের আবু সাঈদ শেখের ছেলে সোয়েব মাহমুদ ও বগুড়া সদরের শাহাদত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ সকালে বগুড়া থেকে মোটরসাইকেলযোগে নওগাঁর পোরশা উপজেলা এলজিইডি অফিসে যোগদান করার জন্য রওনা হয়। 

বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া সিও অফিস এলাকায় পৌছলে বগুড়াগ্রামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান সোয়েব ও পলাশ।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এই দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


একাত্তর/জো