শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে।
রোববার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার ভারতঘেঁষা কালাকুমা গ্রামে পাহাড়ি নদী ভোগাই থেকে উত্তোলিত পাথরের সাথে গ্রেনেড উঠে আসে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে উত্তর কালাকুমা গ্রামে ভারতঘেঁষা পাহাড়ি নদী ভোগাই পাথর উত্তোলন করা হয়য়। এ সময় পাথরের সাথে গ্রেনেড সদৃশ একটি লোহার ধাতব বস্তু উঠে আসে। পরে ছোট শিশুরা সেটি নিয়ে খেলা করছিল। এসময় স্থানীয়রা তা দেখতে পেয়ে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়।
আরও পড়ুন: পাকিস্তানের পার্লামেন্ট থেকে পদত্যাগ করছে ইমরানের দল
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ওই স্থানটি হেফাজতে নিয়ে কর্ডন করে রাখা হয়েছে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহম্মেদ বাদল বলেন, উদ্ধারকৃত বস্তুটি একটি পরিত্যক্ত গ্রেনেড।
একাত্তর/আরবিএস