শেরপুরে একটি ধানের ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকার একটি ধান ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রামকৃষ্ণপুর এলাকায় একটি ধানক্ষেতে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী, শতাধিক ঘরবাড়ি ও ফসলের ক্ষতি
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
একাত্তর/এসি