রান্নাঘরে লুকিয়ে ছিলো চারফুট লম্বা অজগর

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

মঙ্গলবার (১২ এপ্রিল) উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আব্দুর রহিমের বাড়ির একটি টিন শেডের ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে সেটিকে অবমুক্ত করে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত আব্দুর রহিমের বাড়ির একটি টিন শেডের ঘরে সকালে একটি অজগর সাপ দেখতে পাওয়া যায়। এটি টিনশেড ঘরের রান্নার জ্বালানির (লাকড়ির) মধ্যে লুকিয়ে ছিল।

পরে বন বিভাগের লোকজনকে খবর পাঠালে তারা এসে অজগরটি উদ্ধার করে।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, অজগরের খবর পেয়ে আমরা উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করি। অজগরটির বয়স চার-পাঁচ মাস হতে পারে। এটি চার ফুট লম্বা ও ওজনে প্রায় চার কেজি হবে।


একাত্তর/আরএ