শ্রীমঙ্গলে বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা বাগানের আবাসিক কোয়ার্টার থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা যায়, কালিঘাট চা বাগানের কম্পিউটার অপারেটর উত্তম আচার্যের বাসায় শুক্রবার ধর্মীয় মনসা পূজা চলছিল। পূজার আনন্দমুখর পরিবেশের মধ্যেই সন্ধ্যার দিকে হঠাৎ বারান্দার সিঁড়ির কাছে সাড়ে তিন থেকে চার ফুট লম্বা একটি সাপকে ফণা তুলে 'শো শো' শব্দ করতে দেখেন পরিবারের সদস্যরা।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাঝেই ঘরের অতি কাছে বিষধর সাপের উপস্থিতি দেখে মুহূর্তে পুরো পরিবারের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়। তথ্য পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সাপটি প্রত্যক্ষ করে নিশ্চিত করেন, এটি প্রাণঘাতী ও অত্যন্ত বিষধর ‘পদ্ম গোখরা’ (যার বৈজ্ঞানিক নাম Naja kaouthia)।

পরবর্তীতে বন্যপ্রাণী প্রেমী এই দুই উদ্ধারকর্মী পেশাদারিত্বের সাথে কোনো প্রকার আঘাত বা ক্ষতি না করে সাপটিকে নিরাপদে বন্দি করেন। উদ্ধার প্রক্রিয়া শেষে পদ্ম গোখরাটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়কে দেয়া হয়, যাতে পরবর্তীতে এটিকে এর স্বাভাবিক বনাঞ্চলে মুক্ত করে দেওয়া যায়।

 

একাত্তর/এআরএস
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা গত ৮০ বছরের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর