বর্ষবরণ উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন করা হয়েছিল শেরপুর জেলা কারাগারে। প্রথমবারের মতো কারাগারের কয়েদীদের পরিবেশনায় প্রদর্শিত হয় নাটক 'আকাশীর পান্তা ভাত। এদিন কয়েদীরা মেতে ওঠেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। দিনভর হয় নানা আয়োজন।
কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, শেরপুর জেলা কারাগারে প্রথমবারের মতো খুব সুন্দর একটি নাটক অনুষ্ঠিত হয়েছে, যা অনেকটাই শিক্ষনীয়। শুধু তাই নয়, কারাগারে আটক বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কয়েদীরা গান, কবিতা ও ছড়া পরিবেশন করেন।
'আকাশীর পান্তা ভাত' নাটকে এক দিনমজুরের কন্যা সন্তান আকাশীর শাড়ী-চুড়ি কেনার বায়না মেটাতে বাধ্য হয়ে চুরির প্রেক্ষাপট উঠে আসে। কতটা অসহায় হলে নিজ সন্তানের ইচ্ছা পূরণ করতে বাবাকে চুরি করতে হয় তা দেখানো হয়য় নাটকে।
এছাড়া দিনভর নানা আয়োজন শেষে জেলা কারাগারে বন্দিদের জন্য বাংলার ঐতিহ্যবাহী খাবার প্রদান করা হয়।
একাত্তর/এআর