সিরাজগঞ্জ ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত তিন

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার যাত্রী মা ও তার তিন বছরের শিশু সন্তান নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অটোরিকশার আরও অন্তত তিনজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নীলা বেগম (২৫) এবং তার তিন বছর বয়সী ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, বিকেলে বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্ত ও চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় বাস ও সিএনজিচালকদের মধ্যে যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। চালক নেমে যাওয়ার পর বাসের সহকারী গাড়িটি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই পথচারীকে চাপা দেয়।

বৃহস্পতিবার দুপুরে নকলা পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল কাদির (৬০)। তিনি উপজেলার উত্তর গণপদ্দী গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। তিনি স্থানীয় ‘স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার’-এর পরিচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নকলা পৌর শহরের হলপট্টি মোড়ে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে ঢাকাগামী ‘রংধনু পরিবহন’ নামের একটি বাসের চালকের সঙ্গে কয়েকজন সিএনজিচালকের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে বাসচালক গাড়ি থেকে নেমে যান। ওই সময় বাসের হেলপার স্টিয়ারিং ধরে গাড়িটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু অনভিজ্ঞ হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী আব্দুল কাদিরকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ বলেন, দুর্ঘটনার পর ‘রংধনু পরিবহন’ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর