অজ্ঞাত যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত যানের চাপায় মোটরসাইকেল আরোহী ফিরোজ মিয়া (৩৭) নিহত হয়েছেন। 

শুক্রবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার কামারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া রংপুরের পীরগাছা থানার বিঘটারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মোটরসাইকেল নিয়ে ফিরোজ মিয়া ঢাকা থেকে রংপুর যাচ্ছিলেন।  

আরও পড়ুন: মূর্তির বদলে শিলপাটা দিয়ে প্রতারণা, গ্রেপ্তার চার

এসময় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার কামারপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত কোনো যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে।


একাত্তর/এসজে