পাগলা কুকুরের কামড়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাগলা কুকুরের কামড়ে রহিমা খাতুন (৫০) এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। 

রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। রহিমা খাতুন উপজেলার ধরমন্ডলের মৃত সাবেদ আলীর মেয়ে। 

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আশরাফ জানান, 'রহিমা খাতুন একজন মানসিক রোগী। সকালে বাড়ি থেকে বের হয়ে পাশের ইউনিয়ন ফান্দাউকের আতোকুড়া গ্রামে যান। পথে তাকে ৫-৭টি পাগল কুকুর তাকে ধাওয়া করে। কুকুরগুলো তাকে কামড়ে ক্ষতবিক্ষত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।' 

আরও পড়ুন: গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার, মা ও স্ত্রী আটক

তিনি আরও জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসজে