ভাড়ায় নেওয়া গাড়ি ‘মালিক সেজে’ বিক্রি! গাড়ি উদ্ধার, বিক্রেতা গ্রেপ্তার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম। 

এর আগে গত রোববার (৩০ আগস্ট) ঢাকার মিরপুর থেকে গাড়িসহ তাকে সদর মডেল থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম উজ্জ্বল। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকার বাসিন্দা। উদ্ধার গাড়িটি টয়োটার নোহা।

উদ্ধার হওয়া গাড়ির মালিক প্রবাসী নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক জানান, মাসিক দেড় লাখ টাকা চুক্তিতে নোহা মডেলের একটি মাইক্রো গাড়ি উজ্জ্বলের কাছে ভাড়া দেওয়া হয় ২০২৪ সালে। ৫৩ হাজার টাকার ব্যাংক কিস্তি পরিশোধ ও এক লাখ টাকা লাভ দেওয়ার শর্তে উজ্জ্বল গাড়িটি ভাড়া নেয়। প্রথম তিন মাসের কিস্তি পরিশোধ করলেও কোনো লাভ দেয়নি। গত ১১ মাস ধরে সে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে তার দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সহায়তার ঢাকার মিরপুর দুই নম্বর সেক্টর থেকে গাড়িসহ তাকে আটক করে।

পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, প্রতারণার মাধ্যমে গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ঘটনার রহস্য উদঘাটনে আদালত থেকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে উজ্জ্বল ভাড়ায় নেওয়া গাড়িটি মালিক সেজে অন্যত্র বিক্রি করে দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে  জেলা শহরের মোড়াইল এলাকার ফ্লাইওভারে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর