এক রাতে ১৫টি কঙ্কাল চুরির ঘটনা, এলাকায় তোলপাড়

নীলফামারীর হযরত মহিউদ্দিন চিশ্তি (রঃ) কুন্দপুকুর মাজারের কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটার অভিযোগ করেছেন স্থানীয়রা। গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এরপরই এলাকার লোকজন পুলিশে খবর দেন স্থানীয়রা।

জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের হযরত মহিউদ্দিন চিশ্তি (রাঃ) এর মাজারটি ঘিরে রয়েছে বিশাল পুকুর। পুকুরটির চারদিকে রয়েছে কবরস্থান। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। 

কুন্দপুকুর ইউনিয়নের সরকার পাড়া এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, ‘প্রায় দুই বছর আগে আমার বাবা আব্দুর রশিদ মারা যান। সকালে কবরস্থানের একটি কবর খোড়ার দৃশ্য চোখে পড়ে। একটু ভিতরে গিয়ে দেখি কবর খোড়া ও কবরের বাঁশের বেড়া ভেঙ্গে নিচে পড়ে আছে। এমনি ভাবে আমার বাবার কবরটিও খোড়া দেখতে পাই। পরে স্থানীয়দের জানানো হলে অন্তত ১৫টি কবর খোড়ার দৃশ্য দেখতে পান সবাই’

একই এলাকার শফিকুল ইসলাম জানান, ‘আমার শ্বাশুড়ি দেড় বছর আগে মারা যান। খবর পেয়ে এসে দেখি কবরের মাঝ বরাবর খোড়ার দৃশ্য’। 

আনোয়ারুল ইসলাম জানান, ‘একসাথে আমার পরিবারের পাঁচ জনের কবর ছিলো। এখান থেকে দুইজনের কবর খুড়ে কঙ্কাল নিয়ে যাওয়া হয়। আমার বাবা ও ফুফুর কবর খোড়া হয়েছিলো’। 

সোহরাব হোসেন জানান, ‘আমার বাবা আজাহার আলী ও বোন জিন্নাহ খাতুন দুই বছর আগে মারা গেছেন। এখানে দাফন করা হয়। সকালে কবর দুটি খোড়া দেখতে পাই’। 

একাত্তর/ এনএ